১৩তম বার্ষিক ক্রীড়া দেখতে মাঠে হাজির স্থানীয় কাউন্সিলর সহ প্রমুখ ব্যক্তিবর্গ

১৩তম বার্ষিক ক্রীড়া দেখতে মাঠে হাজির স্থানীয় কাউন্সিলর সহ প্রমুখ ব্যক্তিবর্গ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২০ ডিসেম্বর, মালদা নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল ঝলঝলিয়া লক্ষণ সেন স্টেডিয়ামে। এবার তাদের ১৩তম বার্ষিক ক্রীড়া। খেলা দেখতে মাঠে হাজির ছিলেন স্থানীয় কাউন্সিলর নরেন্দ্রনাথ তেওয়ারি, সিডাব্লুসি-‌র চেয়ারপার্সন চৈতালি সরকার, বিশিষ্ট সমাজসেবী ডা:‌ ডি সরকার, স্কুল পরিচালন সমিতির সম্পাদক গণেশ বসাক প্রমুখ।
এদিন নরেন্দ্রনাথ তেওয়ারি বলেন,‘‌শহরের এক প্রান্তে, এরকম এক জায়গার স্কুল, যা করে চলেছে তা জেলার দৃষ্টান্ত। আমি স্কুলের সাফল্য কামনা করি।’‌ এদিন পড়ুয়াদের খেলা ঘিরে অভিভাবক-‌অভিভাবিকাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top