পৌষের শুরুতেই শীতের জেরে জবুথবু রাজ্যবাসী

পৌষের শুরুতেই শীতের জেরে জবুথবু রাজ্যবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২১ ডিসেম্বর, জেলা জুড়ে কনকনে শীতের আমেজ,সকাল দশটা পর্যন্ত দেখা নেই সূর্য দেবের।ঘন কুয়াশায় ঢেকেছে এলাকা।ধির গতিতে চলছে সমস্ত যানবাহন। ঘাসের গায়ে শিশির জমাট বেধেছে।প্রতিটি যানবাহন তাদের হেডলাইট জালিয়েই চালাচ্ছে গাড়ি।শীতের উত্তরে হাওয়া দেরিতে হলেও জমিয়ে পড়েছে শীত গত কয়েকদিন ধরেই।দুর্ঘটনা এড়াতে প্রত্যেকটি যানবাহন যতটা সম্ভব ধীর গতিতে অতিক্রম করছে।গত পাঁচ বছরের মধ্যে এবারই ২১ ডিসেম্বর তাপমাত্রা সবচেয়ে কমে হল ১২ ডিগ্রি৷শুক্রবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১।

শীত আসছিল না দেখে আটকে গেছিলো পিকনিকের প্লানিং।আর শীত আসতেই কাঁপছে শহর।পৌষের শুরুতেই শীতের জোড় ছক্কা।শীতের বস্ত্র ছাড়া বাইরে বেরোনো দায়।
মুলত ফাকা জায়গায়,যেখানে রাস্তার দুপাশে গাছপালার সংখ্যা কম, সেইসব এলাকায় ঘন কুয়াশায় ভ্যানিশ সামনের সমস্ত জিনিস।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top