নববর্ষ কাটতে পারে এবার বৃষ্টির সাথে, পারদ নেমে ১০ ডিগ্রী

নববর্ষ কাটতে পারে এবার বৃষ্টির সাথে, পারদ নেমে ১০ ডিগ্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৩০ ডিসেম্বর, কলকাতা, সহজে কমবে না, জাঁকিয়ে শীত থাকবে আরও ২৪ ঘন্টা।সাথে আবার বৃষ্টি।হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে।আরও জানা যাচ্ছে, নতুন বছরের প্রথম দিনেই বৃষ্টির সম্ভাবনা থাকছে, দ্বিতীয় দিনেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। সাথে দেখা মিলতে পারে শিলা বৃষ্টির।গতকাল কলকাতায় স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী কমেছিল পারদ। সোমবারও একই রকম শীত আছে তবে মঙ্গলবার শীত কিছুটা হলেও কমতে পারে বলে জানা যাচ্ছে।

আলিপুর আবহাওয়া তরফ থেকে জানা গিয়েছে, ৩০ শে ডিসেম্বর জম্মু, কাশ্মীর, হিমাচল প্রদেশে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে।তার প্রভাবেই নতুন বছরের প্রথম দিনের আবহাওয়ার পরিবর্তন হবে।১ জানুয়ারি রাজ্যের পশ্চিমাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।২ জানুয়ারিতে কলকাতা সহ পুরো দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।পশ্চিমবঙ্গে দু-এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top