নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৩০ ডিসেম্বর, ৭৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫০ বছরের এক অভিযুক্ত। অভিযুক্ত-এর নাম আশীষ শর্মা।পুলিশ সুত্রের খবর, ভাটপাড়া থানার পুলিশের জেরায় অভিযুক্ত আশীষ শর্মা তার দোষ স্বিকার করেন।
অনেকদিন ধরেই ভাটপাড়া থানার রামনগর কলোনির বাসিন্দা আশিষ শর্মার যাতায়াত ছিল প্রতিবেশিনী ওই বৃদ্ধার বাড়িতে।ওই বৃদ্ধাকে সে কাকিমা বলেই ডাকতেন বলে কেউ তার উপর সন্দেহ করতেন না।কিন্ত বৃদ্ধার এমন ধর্ষণের ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে।
জানা গিয়েছে, বৃদ্ধাকে সংকটজনক অবস্থায় প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে এবং পরে বেলঘড়িয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।গতকাল রাত্রে অচৈতন্য এবং রক্তাক্ত অবস্থায় তার মেয়েরা তাকে উদ্ধার করে হাস পাতালে নিয়ে যায়।গুরুতর অবস্থায় চিকিৎসায় রয়েছে বৃদ্ধা।ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।



















