সীমান্তে আমবাগানে নিশান লাগিয়ে অভিনব কায়দায় পাচারের চেষ্টা আটকালো বিএসএফ

সীমান্তে আমবাগানে নিশান লাগিয়ে অভিনব কায়দায় পাচারের চেষ্টা আটকালো বিএসএফ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৩০ ডিসেম্বর, সীমান্তে আমবাগানে নিশান লাগিয়ে অভিনব কায়দায় পাচারের চেষ্টা আটকালো বিএসএফ।ঘটনাটি ঘটেছে বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার বিথারী সীমান্তের দহর খন্ড গ্রামে। আজ সোমবার ভোর রাতে প্রায় ভারত-বাংলাদেশ সীমান্তে দহর খন্ড গ্রামে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

জানা গিয়েছে, একটি আম বাগানের মধ্যে গাছের ডালে নিশান লাগিয়ে বস্তা করে ফেনসিডিল রেখেছিল পাচারকারীরা। সেই সময় গ২ নম্বর ব্যাটেলিয়ান জি কোম্পানির জওয়ানরা টহল দিচ্ছিল। আম বাগানের গাছের ডালে নিশান দেখে সন্দেহ হয় তাদের। তলায় দেখা যায় প্রায় এক বস্তা ফেন্সিডিল। উদ্ধার হয় ৬০০ বোতল যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। পাচারকারীরা ওই নিষিদ্ধ কাপ শিরাপ গুলো ফেলে পালিয়ে যায়। যদিও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত এক সপ্তাহ স্বরূপনগরের গ২ নম্বর ব্যাটেলিয়ান জি কোম্পানি ২০০০ ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে।ইতিমধ্যে লাগাতার অভিযান সীমান্তে চালিয়ে যাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top