নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৩০ ডিসেম্বর, বনগাঁ থানার রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা রাজু শিকদার হিরোইনের নেশা এবং বিক্রি করতোl দুইদিন ধরে হিরোইনের সাপ্লাই না থাকায় বিক্রেতা ও তাঁর পরিবারের উপর হামলা চালানো হয়।যার জেরে মৃত্যু হয় ৮০ বছরের এক বৃদ্ধের।
জানা যায়, হিরোইন ক্রেতারা সকাল থেকেই বাড়িতে এসে দফায় দফায় গন্ডগোল করতে থাকেl রবিবার রাতে হিরোইন ক্রেতারা বাড়িতে এসে বাঁশ নিয়ে রাজুর উপরে চড়াও হয়l ছেলেকে বাঁচাতে গেলে বাবা জিতেন শিকদার-এর (বয়স ৮০) মাথায় বাঁশের আঘাত লেগে মৃত্যু হয়l আহত বিক্রেতা রাজু শিকদার (৪৬ বছর) ও মা শেফালী সিকদার (৬২ বছর) বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি রয়েছেl ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে।



















