রাজ্য শিক্ষা দপ্তর কে খেলাধুলার নতুন দিশা দেখালো বীরভূম

রাজ্য শিক্ষা দপ্তর কে খেলাধুলার নতুন দিশা দেখালো বীরভূম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৩০ ডিসেম্বর, গত ২৭ ডিসেম্বর বীরভূম জেলা শিক্ষা পরিষদের পক্ষ থেকে জেলা সদরের একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল বীরভূমের আহম্মদপুরমরে। সেখানে গতানুগতিক বিভিন্ন খেলাধুলার পাশাপাশি প্রাধান্য পেয়েছিল হারিয়ে যাওয়া বাংলার বিভিন্ন খেলা। যেমন রুমাল চুরি, ডাংগুলি, লুকোচুরি, এছাড়াও বিভিন্ন আঞ্চলিক খেলা। বীরভূম শিক্ষা পরিষদের চেয়ারম্যান প্রলয় নায়েক জানান নিজেদের উদ্যোগেই আমরা এই সমস্ত খেলা জেলাস্তরে করেছিলাম। পাশাপাশি বিভিন্ন ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের দিকে নজর রেখে এই ধরনের খেলাধুলার আয়োজন করেছিলাম আমরা।

এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা পরিষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। এই সমস্ত খেলা দেখে এবং বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে শুধু বীরভূম জেলা নয় রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয় এই ধরনের আঞ্চলিক খেলা শুরুর নির্দেশ দেন। নির্দেশিকা পাঠানো হয় বিভিন্ন জেলার চেয়ারম্যানদের। এই নির্দেশের পর স্বাভাবিকভাবেই খুবই খুশি বীরভূমের প্রাথমিক বোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়েক।

শুধু এটাই নয় এর আগেও শিক্ষা ক্ষেত্রে আরও গতি আনতে রাজ্যকে পথ দেখিয়েছিল বীরভূম। বীরভূমেই প্রথম নির্দেশ দেওয়া হয় সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও কোন ছাত্র-ছাত্রী ক্লাসরুমে মোবাইল ব্যবহার করতে পারবে না। সেই নির্দেশিকা জারি করার পর রাজ্যজুড়ে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top