মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ৩০ ডিসেম্বর, আবারও মর্মান্তিক দুর্ঘটনা বর্ধমানের জাতীয় সড়কে। সোমবার সকালে বর্ধমানের বেচারহাটে একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই লরির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।জানা যায় মৃতদের বাড়ি দুর্গাপুরে।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ওই পাথর বোঝাই লরিটি বেচারহাট মোড়ে দাঁড়িয়ে আছে।স্থানীয়দের অভিযোগ, লরিটি সরানোর জন্য কোন উদ্যোগই নেয়নি প্রশাসন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলকাতার দিকে যাওয়ার পথে হঠাৎই ওই গাড়ির চাকা ফেটে যায়। এবং নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে।আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাদের মৃত বলে ঘোষণা করে ডাক্তার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top