নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪পরগনা, ১৫ জানুয়ারি, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবারl সেই গঙ্গাসাগর মেলা উপেক্ষা করে আজ কয়েক লক্ষ পুণ্যার্থী পৌষ পার্বণ স্নানপর্ব সারলেন। কোথাও পিতৃ-পুরুষের চলছে কোথাও গোদান হচ্ছে। গঙ্গাসাগরে পূর্ণতা অর্জনের জন্য কোথাও জব কোথাও তোপ শুরু হয়ে গিয়েছে।
গঙ্গাসাগর মেলায় ৩০ টি দপ্তর কাজ করছে বলে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন দাবি করেছেl গঙ্গাসাগর মেলায় রবিবার পৌঁছে গেছেন পুরীর শঙ্করাচার্য, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জী, রাজ্যের অগ্নিনির্বাপক মন্ত্রী সুজিত বসু, রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা, রয়েছেনঃ সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন সহ রাজ্য পুলিশ প্রশাসন, সুন্দরবন পুলিশ জেলার পদস্থ কর্তারা l
চলছে মেলাজুড়ে ড্রোন দিয়ে নজরদারি ব্যবস্থা। জল ও স্থল, আকাশ পথে নজরদারি ব্যবস্থা আঁটোসাঁটো। সোমবার সকাল থেকে নামখানা মুড়ি গঙ্গার ঘাট গুলি তীর্থযাত্রীরা গঙ্গাসাগরে আসতে শুরু করেছে।



















