নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৫ জানুয়ারি, গতকাল রাত একটা নাগাদ হালিশহরে ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে বোমাবাজি চলে। পরিবারের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এটা করেছে। এই ঘটনায় ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্পনা বিশ্বাস জানান, ‘আমরা পুলিশকে জানিয়েছি কারা করেছে সঠিক তদন্ত চাই’। পরিস্থিতি নিয়ন্রণে আনতে ঘটনাস্থলে আসে পুলিশ।
তবে হালিশহর পৌরসভার বিজেপি’র ভাইস চেয়ারম্যান দেবাশীষ দত্ত জানান, এই ঘটনা ভিত্তিহীন, বিজেপি কর্মীদের বদনাম করার চেষ্টা করা হচ্ছে।



















