নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৭ জানুয়ারি, বিশেষ করে রোমিওদের সচেতনতা বার্তা দেওয়ার জন্য এক অভিনব কর্মসূচি নিল বসিরহাট পুলিশ জেলা। পুলিশ সুপার কংকর প্রসাদ বাড়ুই অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ, ডিএসপি আনন্দ জিৎ, হোড় পুলিশ আধিকারিক প্রেমসিস চট্টরাজ নেতৃত্বে সেভ লাইফ সেভ ড্রাইভ অভিনব কর্মসূচি নিল। আজ শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত লাগাতার চলবে এই কর্মসূচি।
রাজ্য সড়ক ২ টাকি ও ইটিন্ডা রোডে হেলমেট বিহীন গাড়ি চালালে কি হতে পারে। একদিকে মৃতদেহ সামনে রেখে পরিবারের আকুল বেদনা শোকে ছায়া ।স্ত্রী স্বামী হারাচ্ছেন মা ছেলে হারাচ্ছেন। নিঃসন্তান হয়ে পরছে পরিবার। সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং যমদূত মৃতদেহ তুলে নিয়ে গিয়ে পরলোকে নিয়ে যাওয়ার জন্য। হেলমেট বিহীন মোটরসাইকেল যারা চালাতে অভ্যস্ত তাদেরকে জীবন্ত এই দৃশ্য নাটকের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। দেখানো হচ্ছে মৃত্যু হলে কি অবস্থা হয় পরিবারের।পথচলতি মানুষ ও বাইক আরোহীরা এইদিকে রীতিমতো তাজ্জব।শপথ নিচ্ছে আজকে থেকে তারা হেলমেট পড়ে বাইক চালাবেন। সব মিলিয়ে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বসিরহাটের মানুষ একদিকে মানুষকে সচেতন করা অন্যদিকে পথদুর্ঘটনা। হার কমানো লাগাতার কর্মসূচি নিয়ে চলেছে রাজ্য সরকার এরপরেও কি এই সচেতনতা কানে পৌঁছবে না আজকের এই দৃশ্য দেখার পর আবার কালকে ভুলে যাবে হেলমেট বিহীন গাড়ি নিয়ে নেবে পড়বে রাস্তায়



















