নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ১৮ জানুয়ারি, শুক্রবার রাত এগারোটা নাগাদ বারাসাতে রেল পরিদর্শনে আসেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনিত মিশ্র।বারাসাতের রেল স্টেশন ও তৎসংলগ্ন বিভিন্ন রেল এলাকা ও কারশেড পরিদর্শন করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি জানান, বারাসাত মডেল স্টেশনের জন্য কাজকর্ম চলছে।যাত্রীদের জন্য যাত্রীসুবিধার কথা ও মহিলা যাত্রীদের জন্য ইমারজেন্সি বাটন সহ নানা প্রকার সুবিধার কথা জানান তিনি।যাত্রীদের লক্ষ্য করে পাথর ছোড়ার প্রসঙ্গে তিনি বলেন অপারেশন সাথী চালু করা হয়েছে।সমাজের সচেতনতা দরকার।ট্রেনে ছিনতাই প্রসঙ্গে টোল ফ্রী নম্বর ও অপারেশন মদত চালু করা চলছে।এই মর্মে বিভিন্ন প্রকার অপারেশন চালু হয়েছে।বারাসতে স্টেশন পরিদর্শন করে বনগাঁ ও রানাঘাটএর উদ্দেশ্যে রওনা হন তিনি।



















