২৭ মাস পর সানিয়ার প্রত্যাবর্তনেই ধামাকা

২৭ মাস পর সানিয়ার প্রত্যাবর্তনেই ধামাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৮ জানুয়ারি, চ্যাম্পিয়নরা যখনই লড়াইয়ে নামেন, ঠিক নিজের জাত চেনান। যেমনটা চেনালেন সানিয়া মির্জা। দীর্ঘ দু’বছরেরও বেশি সময় কোর্টের বাইরে ছিলেন। বড় এক বিরতির পর ৩৩ বছরের সানিয়ার প্রত্যাবর্তনেই ধামাকা। মা হওয়ার জন্য ২৭ মাস আগে কোর্ট ছেড়েছিলেন তিনি।আর তারপর ফায়ার এসেই বাজিমাত। মা হওয়ার পর টেনিসে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জয় দিয়েই।

দু’বছর পর কোর্টে ফিরেই ছিনিয়ে নিল হোবার্ট কাপ। ২৭ মাস পর টেনিস তারকা খেলোয়াড় সানিয়া মির্জা নতুন বছরের শুরুটা করলেন একেবারেই অন্যবদ্য ভাবে। নাদিয়া কিচেনককে সঙ্গী করে হোবার্ট ইন্টারন্যাশনাল কাপের ফাইনালে জিতলেন তিনি।প্রতিপক্ষ চিনা জুটিকে ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে জিতে নিলেন ট্রফি। ২১ মিনিটেই খেলা শেষ করে দেন সানিয়ারা। ৩৩ বছরের সানিয়া ভারতের ফেড কাপের পাঁচজনের দলেও সুযোগ পেয়েছেন। মা হওয়ার পর সানিয়ার জন্য টেনিসে এর চেয়ে ভাল কামব্যাক আর কী-ই বা হতে পারত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top