নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৮ জানুয়ারি, ধর্ষণের প্রতিবাদ আটকাতে গ্রামবাসীদের উপর নির্মম অত্যাচার চালাল পুলিশ। গতকাল অর্থাৎ শুক্রবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বাছারা এমসিএইচ হাই স্কুলের ছাত্র যুব উৎসব চলছিল।জানা গিয়েছে, হাড়োয়া থানার জাহাঙ্গীর আলম নামে এক পুলিশ অফিসার হঠাৎ মিনাখাঁর বাছারা এমসিএইচ হাই স্কুলের এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে নির্জন একটি ক্লাস রুমের ভেতর ধর্ষণ করে বলে অভিযোগ।
জানা যায়, এরপর এই ঘটনার কথা চাউর হতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। রাতেই এলাকারা সাধারণ মানুষেরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখায়।ঘটনার কথা জানতে পেরে হাড়োয়া থানার পুলিশ বিশাল পুলিশবাহিনী এসে গ্রামবাসীদের উপর লাঠিচার্জ করে। এমনকি কাঁদানে গ্যাস ও শূন্যে গুলি চালায়।বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা আজ অর্থাৎ শনিবার সকালে স্কুল চত্বরে একটি বাইকে আগুন লাগিয়ে দেয় ও হাড়োয়া বাসনার আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। এলাকাবাসীদের দাবি অভিযুক্তের ফাঁসি চায়।তার সঙ্গে গতকাল রাতে যে সমস্ত সাধারণ মানুষদের পুলিশ ধরে নিয়ে গেছে তাদের মুক্তির দাবি তুলেছে এলাকাবাসীরা।



















