উৎসবের মেজাজেই কন্যা শিশুকে অপহরণের চেষ্টা

উৎসবের মেজাজেই কন্যা শিশুকে অপহরণের চেষ্টা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২০ জানুয়ারি, বিয়েবাড়ির উৎসবের মেজাজের মধ্যেই এক কন্যা শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল ইংরেজবাজার শহরে। রবিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের ৩৪ নং জাতীয় সড়ক লাগোয়া বুড়াবুড়িতলা এলাকায়। শিশুচোর সন্দেহে এক যুবককে ধোলাই দেয় শিশুকন্যাটির আত্মীয়স্বজন ও এলাকাবাসী। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিস। আহত যুবককে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। তবে সন্দেহভাজন ওই যুবকের পরিচয় এখনও জানা যায় নি।

ওই শিশুকন্যাটির মামা ছোটন সিং বলেন, বিয়েবাড়িতে মেতে ছিল সকলে তখনি বাচ্চাটির মামা দেখতে পান শিশুটিকে একজন কোলে করে নিয়ে যাচ্ছে। তক্ষনি তাকে ধরে ফেলে জিজ্ঞাসাবাদ করলে যুবকটি জানায় ঘুরতে নিয়ে যাচ্ছিলো পরে পরিবারের সকল সদস্য আসে সেখানে।তারা বলেন কেউ যুবককে চেনে না, তখনই তারা নিশ্চিত হন যুবককটি চুরি করার মতলবেই আসে। বিষয়টি জানাজানি হতেই অনেকে ছুটে আসেন। ওই যুবককে মারধর করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই অজ্ঞাতপরিচয় যুবককে উদ্ধার করে নিয়ে যায়।বাচ্চাটির পরিবারের সদস্যরা পুলিশ স্টেশনে রিপোর্ট লেখায়।ঘটনাটি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বুড়াবুড়িতলায়।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top