
নিজস্ব সংবাদাতা,কোলকাতা,৩১ শে জানুয়ারি : সল্টলেকে বড়সর ডাকাতির ছক বানচাল করলো বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ।৭ নাম্বার খেয়া থেকে গভীর রাতে ধারালো অস্ত্র সহ আটক চার।এরা প্রত্যেকে মানিকতলা এলাকার বাসিন্দা।জিজ্ঞাসাবাদের পর তাদের পূর্ব থানার হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর ,গতকাল গভীর রাতে সূত্র মারফত খবর পায় যে ৭ নাম্বার খেয়াতে বেশ কিছু যুবক সন্দেহ জনক ভাবে ঘুরে বেড়াচ্ছে।হাতে ধারালো কিছু আছে।সেই খবর পেয়ে সেখানে হানা দিয়ে চার জনকে ধরে ফেলে ।তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু ধারালো অস্ত্র ও ডাকাতি করার সরঞ্জাম।জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে সল্টলেকের কোনো একটি বাড়িতে ডাকাতির ছক ছিল।আজ ধৃতদের বিধান নগর কোর্টে তোলা হবে।



















