বিচ্ছেদের পর জীবন শেষ করার সিদ্ধান্ত আদিত্যের!

বিচ্ছেদের পর জীবন শেষ করার সিদ্ধান্ত আদিত্যের!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১ ফেব্রুয়ারী, অল্প বয়েসেই পা রেখেছিলেন বলিউডে, তবে এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে খুব বেশি সিনেমা নেই।২০১২ সালের আগে কিছু ছবি করলেও ২০১২ তে মোহিত সুরির সিনেমা আশিকি টু তাঁর জীবনে এক নয়া মোড় এনে দেয়।তারপরই বহু সিনেমার দ্বারা তিনি দর্শকদের মন অর্জন করেন। ঠিক ধরেছেন, কথা হচ্ছে অভিনেতা আদিত্য রায় কাপুরকে নিয়েই। সম্প্রতি মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘মলং’। এই ছবিতে দিশা পাটানির বিপরীতে দেখা যেতে চলেছে তাঁকে।

এরপরেই মলং-এর প্রমোশনে নিজের জীবনের একটি বিষাদময় অধ্যায় তুলে ধরেন অভিনেতা।ভালোবাসাকে এক অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি সর্বদা মনে করেন।এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি তুলে ধরেন জীবনের একটি বিষাদময় অধ্যায়।নবম শ্রেণিতে পড়ার সময় তাঁর প্রথম বিচ্ছেদ হয়, সেই বিচ্ছেদ একেবারেই মেনে নিতে পারেননি আদিত্য।প্রথম বিচ্ছেদের পর তাঁর মনে হয়েছিল, পৃথিবী যেন শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল।তবে কার সঙ্গে প্রেমে বিচ্ছেদ হয়েছিল তাঁর সেই বিষয়ে মুখ খোলেননি আদিত্য রয় কাপুর।

প্রসঙ্গত, এই মুহূর্তে আগামী ছবি ‘মলং’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন আদিত্য। সেই কারনেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ছবির পুরো টিম। নানা কথার মধ্যে উঠে আসে প্রেমের প্রসঙ্গও।এই ছবিতে তিনি ও দিশা পাটানি ছাড়াও রয়েছেন অনিল কাপুর ও কুণাল খেমু। আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘মলং’।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top