নিজস্ব সংবাদদাতা, হুগলি, ২ ফেব্রুয়ারি, রাতের অন্ধকারে একটি কোচিন সেন্টারে বোমাবাজির জেরে আতঙ্কের সৃষ্টি হয় রামপুরের ২৩ নং ওয়ার্ডে।শনিবার রাত সাড়ে এগোরাটা নাগাদ মুকেশ কুমার সিং-এর কোচিং সেন্টারে আচমকাই বোমাবাজি হয়।
জানা গিয়েছে, শ্রীরামপুরের খটির বাজারের বিধানপার্ক এলাকায় একটি কোচিং সেন্টার চালায় মুকেশ কুমার সিং।আচমকাই এরূপ ঘটনায় হতচোকিত হয়ে যায় শিক্ষক সহ এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলেই পৌছায় শ্রীরামপুর থানার পুলিশ।
তবে কি কারনে এই ঘটনা ঘটেছে তার কারন এখনও জানা যায়নি।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



















