
৬ এপ্রিল, আমাদের প্রিয় ‘ফেলুদা’ এবার খুঁজবে করোনাকে। গল্প নয় সত্যি। ফেলুদা-ই খুঁজে বের করবে করোনার জীবাণুকে, দাবি ২ বাঙালি বিজ্ঞানীর।ফেলুদার সাহায্যে খুব সহজেই বোঝা যাবে কেউ করোনা সংক্রমিত কিনা।তবে এই ফেলুদা আপনার চেনা প্রদোষ মিত্র নয়, এ হল নতুন এক প্রযুক্তি।ভারতে এই প্রযুক্তির আবিষ্কার করলেন সৌভিক মাইতি ও দেবজ্যোতি চক্রবর্তী। এই প্রযুক্তির নাম ‘FnCas9 Editor Linked Uniform Detection Assay’ (FELUDA)। স্বল্প সময়ে আর কম খরচে কাজ করতে সক্ষম চিকিৎসা বিজ্ঞানের ‘ফেলুদা’ মেশিন।কয়েক ঘন্টায় এর সাহায্যে ফল মিলবে বলে দাবি দিল্লির Institute of Genomics and Integrative Biology – বিজ্ঞানী সৌভিক ও দেবজ্যোতির।
কিভাবে করোনাকে শনাক্ত করবে এই মেশিন, সে সম্পর্কে তারা বলেন, COVID-19 ভাইরাসের RNA কে প্রথম DNA তে পরিণত করবে।এরপর PCR -এর মাধ্যমে একটি DNA থেকে একাধিক DNA তৈরী করা হবে।এরসঙ্গে ক্রিসপার-ক্র্যাশ-9 ব্যাকটেরিয়াকে সংযুক্তি ঘটানো হবে, যা ভাইরাল DNA -কে চিহ্নিত করতে সক্ষম।এরপর সন্দেহভাজন ব্যাক্তির লালারসের নমুনা একটি কাগজের স্ট্রিপে ফেলা হবে।প্রথমে একটি দাগ ফুটে উঠবে অর্থাৎ কন্ট্রোল লাইন দেখা যাবে।যদি এরপর দ্বিতীয় দাগ ফুটে ওঠে তখন বোঝা যাবে ব্যক্তি করোনা সংক্রমিত।এভাবেই সনাক্ত করা যাবে করোনা আক্রান্ত ব্যক্তিকে।ইতিমধ্যে এই যন্ত্র মার্কেটে আনার জন্য চিঠি পাঠানো হয়েছে।২-৩ সপ্তাহের মধ্যেই এটি মার্কেটে এসে যাবে বলে আশা রাখছেন এই দুই বাঙালি বিজ্ঞানী।



















