নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ৭ এপ্রিল, দিল্লি থেকে ৯দিন ধরে সাইকেল চালিয়ে গতকাল রাতে শ্বশুর বাড়িতে এসেছিল জামাই, সকালে গ্রামবাসী জানতে পেরে বীক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকের করঞ্জি গ্রামের সুরেন্দ্রনাথ ভূঞ্যার বাড়িতে।
জানা যায়, তার এক মেয়েকে দিল্লিতে বিয়ে হয় সাত বছর আগে দিল্লির এক বাসিন্দা পারভীন তিওয়ারি-এর সঙ্গে। গত ছয় মাস আগে পারভিনের স্ত্রী ও মেয়ে তার দিল্লি থেকে মেয়ের বাপের বাড়ি কাঁথিতে চলে আসে। তারপর পারভিনের শ্বশুর বাড়িতে আসার কথা ছিল, কিন্তু লকডাউনের জন্য চারিদিকে ট্রেন, গাড়ি সব বন্ধ থাকার কারণে সে বাধ্য হয়ে নয় দিন সাইকেল চালিয়ে গতকাল রাতে তার শ্বশুর বাড়িতে এসে পৌঁছায়। আর এই ঘটনা সকালে পাড়া প্রতিবেশি জানতে পেরে এলাকায় চাঞ্চল্য ছড়াতে শুরু করে। ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও গ্রামবাসিদের একটাই দাব , তাদের গ্রাম থেকে চলে যেতে হবে আপাতত ১৪দিন। তারপর আধিকারিকেরা দিল্লি থেকে আসা পরভীন তিওয়ারিকে সরিয়ে নিয়ে যায় স্থানীয় নয়াপুট সাইক্লোন সেন্টারে।আপাতত রাজ্য সরকার নির্দেশিত কোয়রান্টিন সেন্টার রয়েছে পারভিন।



















