করোনা আতঙ্কের মধ্যে সম্প্রীতির অনন্য নজির গড়ল মধ্যপ্রদেশ

করোনা আতঙ্কের মধ্যে সম্প্রীতির অনন্য নজির গড়ল মধ্যপ্রদেশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মধ্যপ্রদেশ, ৯ এপ্রিল, করোনা সংক্রমণ রুখতে চলছে লকডাউন।গৃহবন্দী মানুষ।এরই মধ্যে ভারতীয় সংস্কৃতির সমন্বয়বাদ ও সৌভ্রাতৃত্বের নিদর্শন উঠে এল মধ্যপ্রদেশে।মধ্যপ্রদেশের সেই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছে, ভাইরাল হওয়া সেই ভিডিও গোটা দেশের এক সুন্দর নজির সামনে আনল।করোনা নয়, সাধারণ রোগে মারা যান ইনদৌরের জনৈক বাসিন্দা ৬৫ বছরের দ্রৌপদী বাঈ।বৃদ্ধার ছেলে কর্মসূত্রে বাইরে থাকে, পরিবারের অন্যান্য লোকজন লকডাউনের জেরে আসতে পারেনি।করোনা আতঙ্কে প্রতিবেশীরাও বৃদ্ধার সৎকারের ভার নিতে নারাজ।দূরে থাকলেও চিন্তায় কপালে হাত পরিবারের।শেষমেশ খবর পেতে বৃদ্ধার সৎকারের ভার নিল কিছু মুসলিম যুবক।

জানা যায়, হিন্দু বৃদ্ধা আগে থেকেই তাদের পরিচিত।বৃদ্ধাকে তারা নিজেদের শৈশব থেকে চিনত। ফলে, তাঁর সৎকার করাটা তাদের কাছে কর্তব্য বলেই মনে হয়েছে।এরূপ খবর পেয়ে তাই দ্বিধাবোধ না করে বৃদ্ধার দেহ উঠিয়ে নিল নিজেদের কাঁধে।কাঁধে করে মৃতদেহ প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করে।পাশাপাশি নিজেদের সুরক্ষার জন্য প্রতিটি যুবক মাস্ক পড়েছিলেন।

ঘটনার ছবি ও ভিডিও শেয়ার হতেই বহু নেতারাও তাদের ভূয়সী প্রশংসা করেন।কংগ্রেস নেতা কমলনাথ বলেন, “মুসলিম সম্প্রদায়ের মানুষজন এক হিন্দুর দেহ কাঁধে তুলে সৎকারে অংশ নিচ্ছে। এটা সমাজের কাছে একটা বড় উদাহরণ। এর মাধ্যমে আমাদের দেশের গঙ্গা-যমুনা সংস্কৃতির প্রতিফলন ঘটছে। এই ছবি পারস্পরিক ভালবাসা ও সৌভ্রাতৃত্ব মেলে ধরে”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top