
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৮ এপ্রিল, বসিরহাট নতুন বাজার পুরাতান বাজার ময়লাখোলা খোলাপোতা মাটিয়া বাজার গুলিতে টহল শুরু হয়েছে বসিরহাট থানার পুলিশ। লকডাউনকে অমান্য করে বসিরহাটের বেশ কিছু বাজারে শারীরিক দূরত্ব বজায় না রেখে মানুষ জমায়েত করে। এর জেরে এসকল মানুষকে রুখতে কঠোর প্রশাসন, সকাল বেলা থেকে পুলিশ ও র্যাপ বাজার গুলিসহ রাস্তায় টহল শুরু করেছে।
পুলিশ সুপার শংকর প্রসাদ বাডড়ূই, পুলিশ আধিকারিক অভিজিৎ সিনহা মহাপাত্র, আইসিক্ প্রেমসিস চট্টরাজ-এর নেতৃত্বে পুলিশ জামায়াত এলাকাগুলোতে কঠোর মনোভাব নিচ্ছে। হাতেনাতে বেশ কয়েকজনকে পাকড়াও করেছে। ইতিমধ্যে গতকাল শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আগেই ঘোষণা করে দিয়েছিলেন। এরপরই শুরু হল শহর ও শহরতলির বাজারগুলোতে পুলিশি টহল সঙ্গে র্যাপ নামানো হয়েছে।ইতিমধ্যে বসিরহাট থানা বিবিধ এলাকা থেকে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


















