
১৩ মে, করোনা মোকাবিলায় চলা লকডাউনের জেরে দেশের আর্থিক ক্ষেত্রে ভয়াবহ বিপর্যয় রুখতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন সন্ধ্যা আটটায় জাতির উদ্দেশ্যে আবার ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন একটি আর্থিক প্যাকেজের কথা।ভারতের জিডিপির ১০ শতাংশের কাছাকাছি এই প্যাকেজ। দেশের উন্নয়নকে নয়া গতি দেবে এই বিশেষ প্যাকেজ। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এই আর্থিক প্যাকেজটি মূলত জমি, শ্রম, নগদের জোগানের উদ্দেশ্যে ব্যবহৃত হবে।ক্ষুদ্র, মাঝারি শিল্প-সহ একাধিক ক্ষেত্রে সুবিধা দেবে এই বিশেষ প্যাকেজ।
এদিন সারা ভারত তার ভাষণের দিকে তাকিয়ে ছিল। ১৮ই মে’র মধ্যে চতুর্থ দফার লকডাউন ঘোষণা করে দাওয়া হবে।তিনি আরও বলেন, সেই চতুর্থ পর্যায়ের লকডাউন হবে একটু অন্য রকম। আগেরগুলোর থেকে অনেকটা আলাদা। ছাড় দেওয়া হবে অনেক কিছুতেই। কারণ করোনা আমাদের সঙ্গে দীর্ঘ দিন থেকে যাবে। এই করোনাকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে। তাহলে আমরা থেমে থাকবো না। আমরা এগিয়ে চলব। বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজের ভাষণে মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার ব্যাপারে জোড় দেন।
২০২০ সালে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ, আত্মনির্ভর ভারত অভিযান নাম দিয়ে এই প্যাকেজ ঘোষণা করে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।কোন কোন ক্ষেত্রে এই প্যাকেজের সুবিধা মিলবে বুধবারই তা জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ভারতের জিডিপির ১০ শতাংশের কাছাকাছি এই প্যাকেজ। দেশের উন্নয়নকে নয়া গতি দেবে এই বিশেষ প্যাকেজ।



















