
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৬ মে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২ জন পরিযয়ী শ্রমিক কৃষি মেলা উপলক্ষে আটকে ভারত-বাংলাদেশ সীমান্তে। বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিথারী ফুটবল মাঠে গত চৈত্র মাসের ১২ তারিখে কৃষি মেলা উপলক্ষে মেলাতে এসেছিলো। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছে এই ১২ জন শ্রমিক। সীমান্তের মাঠে বিনোদনের জন্য নাগরদোলা ইলেকট্রিক সিঁড়ি বাচ্চাদের নকল ঘোড়ার পিঠে বসে ঘুরপাক খাওয়া বিভিন্ন রাইটস সহ কসমেটিক খাবারের পসরা সাজানোর জন্য এসেছিল। এই শ্রমিকরা গত আড়াই মাস হয়ে গেল লকডাউন এর জেরে আটকে রয়েছে।
পরিযায়ী শ্রমিকরা একদিকে বাড়ির পরিবারের লোকের একাধিক ফোন, অন্যদিকে খাবারের সমস্যা পাশাপাশি অর্থনৈতিক সংকট উভয়ের যাঁতাকলে পরেছে। মেলা কমিটি সব মিলিয়ে মেলা করতে আসা শ্রমিকরা যাতে বাড়িতে ফিরতে পারে প্রশাসনের কাছে দরবার করছেন। এখনো পর্যন্ত তাদের যাওয়ার কোন বন্দোবস্ত হয়নি বলে বিপাকে পরিযয়ী শ্রমিকরা। এরমধ্যে খাবারের সমস্যা দেখা দিয়েছে ।তাই সীমান্তের গ্রামবাসীরা নিজেরাই রান্না করে তাদেরকে দুবেলা খাবারের ব্যবস্থা করেছে। পাশাপাশি গ্রামবাসীরা চাইছেন শ্রমিকরা বাড়িতে ফিরে যান এবং তাদের মেলা সাজানোর জন্য পসরা গুলো নিয়ে বাড়ি ফিরুক সুস্থ স্বাভাবিক ভাবে। ইতিমধ্যে স্বরূপনগর থানার ওসি তুষার বিশ্বাসের কাছে মেলা কমিটি ও পরিযয়ী শ্রমিকদের পক্ষ থেকে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে। তারা যেন বাড়ি ফিরতে পারে প্রশাসনের ছাড়পত্র পেলেই তারা পরিবারের পাশে যেতে পারবে। ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিককে তাদের স্বাস্থ্য পরীক্ষা শারীরিক তাপমাত্রা মাপার জন্য থার্মাল গান দিয়ে পরীক্ষা করানো সব রকম ব্যবস্থা করেছে স্থানীয় স্বাস্থ্য দপ্তর।উদ্বিগ্ন পরিযায়ী শ্রমিক যাতে তারা দ্রুত বাড়িতে ফিরতে পারেন, তার আর্জি প্রশাসনকে।



















