
কলকাতা :- আমাদের সকলের প্রিয় “রানী রাসমণি” অভিনেত্রী দিতিপ্রিয়া রায় সকল দর্শকদের মন জুড়ে রয়েছে।তার অভিনয় যেমন সবার মন জুড়ে আছে তেমনি পড়াশোনা তার মন জুড়ে আছে। সে যে একদিকে অভিনয় আর অন্য দিকে পড়াশোনা দুটোই সমান ভাবে সামলে চলছে তিনি সেটা মাধ্যমিকের রেজাল্টে বুঝিয়ে দিয়েছিলেন। আবারো প্রমান করলেন উচ্চ মাধ্যমিকের রেজাল্টে।তার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফল ৮২ শতাংশ।এছাড়াও তিনি তিনটি বিষয়ের লেটার পেয়েছেন, ইংরেজি, এডুকেশন এবং মিউজিক। পড়াশোনা এবং শুটিং দুটোকেই সামঞ্জস্য রেখে দিতিপ্রিয়ার এই পথ চলা সত্যিই প্রশংসনীয়। তার এই খুশির খবর শুনে তার অনুরাগীরাও তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।



















