
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- মহামারী ভাইরাসের প্রকোপ এর মাঝে ফল প্রকাশ হলো উচ্চ মাধ্যমিকের। উচ্চ মাধ্যমিকে ৪৯৭ পেয়ে সম্ভাব্য পূর্ব মেদিনীপুর জেলার প্রথম হয়েছে সায়নী মহাপাত্র। পূর্ব মেদিনীপুর জেলা কাজলাগড় হাই স্কুলের ছাত্রী সায়নী, পড়াশোনার পাশাপাশি সায়নী গান ও টিভি দেখতে ভালোবাসে, তবে আগামী দিনে চিকিৎসক হতে চায় সায়নী। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এই তার লক্ষ্য। কিন্তূ তার এই ফল প্রকাশে খুশি নয় সে কারণ পুরো বিষয়ে পরীক্ষা দিয়ে যেই ফল পাওয়া যেত তাতেই খুশি হতো সায়নী এমনই বক্তব্য তার, তবে যাই হোক তার এই সাফল্যে খুশি পরিবার থেকে এলাকার মানুষেরা।



















