বিধান নগর পৌর নিগমের চার তলায় আগুন, ঘটনাস্থলে দমকল মন্ত্রী

বিধান নগর পৌর নিগমের চার তলায় আগুন, ঘটনাস্থলে দমকল মন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা:- বিধান নগর পৌর নিগমের চার তলায় আগুন।ইঞ্জিনিয়ার দের দফতরে আগুন লাগে।ঘটনাস্থলে দমকলের তিনটে ইঞ্জিন।আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বোস।ফাঁকা করে দেওয়া হয় গোটা বিল্ডিং।মেয়র ডেপুটি মেয়র সহ কাউন্সিলর ও কর্মীদের নামিয়ে আনা হয়।ফাঁকা করে দেওয়া হয় পৌর ভবন।

পৌরসভা সূত্রের দাবি আনুমানিক চারটে নাগাদ বাইরে থেকে দেখা যায় চার তলা থেকে ধোয়া বেরোতে ।এর পর খবর দেওয়া হয় পৌর ভবনে।খবর পেয়ে তড়িঘড়ি সবাই বেরিয়ে আসেন।সেই সময় কাউন্সিলর দের নিয়ে পাঁচ তলায় বোর্ড মিটিং চলছিল।খবর পেয়ে মেয়র সহ সব কাউন্সিলর ও কর্মীরা বেরিয়ে পড়েন।খবর দেওয়া হয় দমকলে, দমকলের তিনটে ইঞ্জিন ঘটনাস্থলে এসে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বোস।দমকলের প্রাথমিক অনুমান এসির শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top