
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪পরগণা:- ফেসবুকে অশ্লীল পোস্ট কে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো এলাকা। দক্ষিণ 24 পরগনার গোবর্ধনপুর কোস্টাল থানার সুরেন্দ্রনগর এলাকার ঘটনা। ওই এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা মিটিং করছিল সেই মিটিং এর ছবি ফেসবুকে পোস্ট করে তৃণমূলের নামে অশ্লীল ভাষায় কমেন্ট করাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বিজেপি কর্মীদের দাবি তাদের এক কর্মীকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তুলে নিয়ে যায়। তাকে উদ্ধার করতে গেলে উভয় পক্ষের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের মোট সাতজন আহত হয়। ঘটনার খবর পেয়ে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় পক্ষের মোট সাতজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

বিজেপি কর্মীদের দাবি তারা থানায় অভিযোগ দায়ের করতে এসেছে বলে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেয়া হচ্ছে। অভিযোগ তুলে না নিলে তাদেরকে এলাকা ছাড়া করা হবে বলেও দাবী করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও গোটা অভিযোগ অস্বীকার করছে তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি দলীয় কর্মীর নামে অশ্লীল ভাষায় ফেসবুকে কমেন্ট করে এক যুবক। কেন সে এই অশ্লীল ভাষায় কমেন্ট করেছে তা জানতে গেলে তাদেরকে উল্টে মারধর করা হয়। তৃণমূল কর্মীরা শুধুমাত্র প্রতিরোধ করে তুলেছে। উল্টে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।



















