
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা: কেন্দ্রীয় সরকারের কৃষি বিল প্রত্যাহারের দাবি নিয়ে প্রতিবাদে আমডাঙ্গার আওয়ালসিদ্ধি চৌমাথায় ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ শুরু হয়। রাস্তায় চেয়ার পেতে বিক্ষোভে তৃণমূল নেতা কর্মী ও এলাকার কৃষকরা।আমডাঙ্গায় তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের নেতৃত্বে চলে কৃষি বিলের প্রতিবাদে এই বিক্ষোভ আন্দোলন।অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নং জাতীয় সড়ক ও হাবড়া- জিরাট রোড, সকাল ১০ টা থেকে প্রতিবাদ বিক্ষোভ আরম্ভ হলে,তা চলে আদ ঘন্টার ও বেশি সময় ধরে। প্রায় ঘন্টাখানেক পর অবরোধ উঠেগেলে যানচলাচল স্বাভাবিক করতে তৎপর হয় পুলিশ।অবরুদ্ধ জিরাট রোড ও ৩৪ নং জাতীয় সড়কের যানচলাচল সকাল সাড়ে ১১ টা থেকে ফের স্বাভাবিক হয়।



















