মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় অভিযুক্তকে দুই

মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় অভিযুক্তকে দুই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৭ নভেম্বর ২০২০ শিলিগুড়ি: বিভিন্ন বেসরকারি সংস্থার মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় ফের দুই অভিযুক্তকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতরা হল দিলীপ বর্মণ ও জগন্নাথ সরকার।

ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে শিলিগুড়ি শহর ও পার্শ্ববর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরেই চুরি হচ্ছিল মোবাইল টাওয়ারের ব্যাটারি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় এই বিষয় নিয়ে বেসরকারি মোবাইল কোম্পানি গুলির পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়। বাদ যায় না নিউ জলপাইগুড়ি থানাও। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। রবিবার এনজেপি স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মোহম্মদ আশরাফ,মোহম্মদ সাদ্দাম এবং মোহম্মদ কাইফ নামে ৩ দুষ্কৃতীকে। সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ও এই ঘটনার তদন্তে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে সোমবার রাতে ফুলবাড়ী এলাকা থেকে দিলীপ বর্মন এবং শান্তি পাড়া এলাকা থেকে জগন্নাথ সরকার নামে আরও দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে। পুলিশের অনুমান বড় ধরনের কোনো গ্যাং এই কারবারের সাথে যুক্ত রয়েছে। তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃত ২ জনকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তাদেরও পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।

 

আরও পড়ুন…শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে  মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান

 

এই চক্রের বাকিদের ধরে চুরি যাওয়া মোবাইল সংস্থার টাওয়ারের ব্যাটারি গুলির উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top