ট্রেনে ও স্টেশনে প্রবেশাধিকারের দাবিতে অবস্থান বিক্ষবে শতাধিক হকার

ট্রেনে ও স্টেশনে প্রবেশাধিকারের দাবিতে অবস্থান বিক্ষবে শতাধিক হকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৮ নভেম্বর ২০২০ কোলকাতা: লকডাউনে দীর্ঘ ৮ মাস বন্ধ রোজগার। ট্রেন চলাচল নেই, তাই ওদের আয় নেই। চূড়ান্ত দূরাবস্থায় দিনযাপন হকারদের।

দিন আনা দিন খাওয়া মানুষগুলোর পেটে ভাত নেই। পরিবারের মুখে হাসি নেই। এই চরম দুর্দিনে তাই প্রতিবাদ ছাড়া কোনও বিকল্প নেই ওদের কাছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সদ্য চালু হয়েছে রেল চলাচল। কিন্তু তবু স্টেশনে ব্রাত্য হকাররা। মঙ্গলবার আইএনটিটিইউসি নেতা মানা চক্রবর্তীর নেতৃত্বে শিয়ালদহ স্টেশন চত্ত্বরে এক বিশাল অবস্থান বিক্ষোভে সামিল হলেন শতাধিক হকার। দাবী একটাই, অবিলম্বে ট্রেনে ও স্টেশনে তাদের প্রবেশাধিকার দিতে হবে। ফিরিয়ে দিতে হবে চেনা ছন্দ।

আরও পড়ুন…ঠাকুর ভাসানের কাঠামো না তোলায় বিপুল পরিমান ক্ষতি এক মাছ ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দাদের

হকারদের উপর থেকে নিষধাজ্ঞা তুলে নেওয়ার দাবীতে এদিন স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন জমা দেন মানা চক্রবর্তী ও অন্যান্য হকার ইউনিয়নের নেতারা। স্টেশন চত্ত্বরে প্রদর্শন করা হয় বিক্ষোভ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top