নিজস্ব সংবাদদাতা ২ ফেব্রুয়ারি ২০২১ কোলকাতা: বিজেপিতে যোগদান করে শোভন চট্টোপাধ্যায় কাজ করতে পারছে না বলে মন্তব্য করলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর শোভন চট্টোপাধ্যায় সেইভাবে কোন রকম কাজ করতে পারছেন না।
বরং তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না ।উপরন্তু তার ওপর অনেক প্রেসার দেওয়া হচ্ছে। তাই তিনি কাজ করতে পারছেন না। বাধ্য হয়ে রোড শো করছেন। এমন মন্তব্যও করেছেন ফিরহাদ হাকিম। অন্যদিকে তিনি জানিয়েছেন যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছেন তাদের ওপর বিজেপি ভরসা করছে না। তার কারণ বিজেপি শুধুমাত্র ভোটের জন্য তাদের ব্যবহার করছে ।কারণ বিজেপি নিজেও জানে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে এসেছে তারা বিজেপির সঙ্গে কীভাবে থাকবে। তাই তারা শুধুমাত্র নিজেদের কাজে তাদের কে ব্যবহার করছে। অন্যদিকে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এগুলো কোন কিছুই গুরুত্বপূর্ণ নয়। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের দল গড়তে পারেন। অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়কেও একহাত নিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে মা বলে ডাকতে পারেন যিনি, তিনি আবার বিজেপিতে যোগদান করতে পারেন। তিনি কুসন্তান ছাড়া অন্য কিছু নয়।
আরও পড়ুন….জমি দখলকে ঘিরে বিজেপি তৃণমূল সংঘর্ষ উত্তপ্ত দুর্গাপুর



















