নিজস্ব সংবাদদাতা ৩ ফেব্রুয়ারি ২০২১ শিলিগুড়ি: মূখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই জমি ফেরতের দাবীতে সরব হয়ে এসজেডিএ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাল পোড়াঝার কাওয়াখালি ভূমি রক্ষা কমিটি। দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি আন্দোলনকারীদের।
অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার দাবী জানিয়ে বুধবার এসজেডিএ দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় পোড়াঝার কাওয়াখালি ভূমি রক্ষা কমিটির তরফে। এরপর বিক্ষুব্ধ আন্দোলন কারীরা এসজেডিএ দপ্তরের সিড়ি বেয়ে ওপরের উঠেও বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে প্রধাননগর থানার পুলিশ। আন্দোলনকারীদের বুঝিয়ে আস্বস্ত করার পর তারা বিক্ষোভ তুলে নেয়। অভিযোগ যে প্রতিশ্রুতি দিয়ে এসজেডিএ কৃষকদের জমি নিয়েছিল তা পুরণ করা হয় নি। তাই অবিলম্বে তারা তাদের জমি ফেরত চায়। জমি ফেরত না দিলে তারা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে করবে বলেও হুশিয়ারি দেয় আন্দোলনকারীরা।
আরও পড়ুন…মামার বাড়ি এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল যুবক



















