সর্ট সার্কিটের ফলে তিরুপতি কমপ্লেক্সের আবাসনে ভয়াবহ আগুন

সর্ট সার্কিটের ফলে তিরুপতি কমপ্লেক্সের আবাসনে ভয়াবহ আগুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৫ ফেব্রুয়ারি ২০২১ আসানসোল: শুক্রবার সকাল সাড়ে ১১ টা নাগাদ বার্নপুর রোড কোর্ট মোড় সংলগ্ন তিরুপতি কমপ্লেক্সের আবাসনে ভয়াবহ আগুন। এই আগুনের ফলে আবাসন সহ এলাকার বাসিন্দারা আতঙ্কিত।

ঘটনাস্থলে দমকলের একটি আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকলের প্রাথমিক অনুমান সর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে বলে মনে করছেন। ওই আবাসিকদের বক্তব্য গতকাল সামনের এক ইলেকট্রিক পোল কোনো কারণে সর্টসার্কিট হয়েছিলো তবে ইলেকট্রিশিয়ান এসে সকালে এসে ঠিক করে দেয়। শুক্রবার আবার সকাল থেকে ধোয়া উঠতে দেখা যায়। হঠাৎ সকালে আবাসিক আগুন দেখতে পেয়ে দমকল এ খবর দেয়। প্রায় ১৫ মিনিট এরপর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে আসানসোল পৌরনিগমের বোর্ড অফ চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় পৌঁছে তদারকি করেন। পাশাপাশি বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি পৌঁছায় এবং সকল আবাসিক দের বাইরে নিয়ে আসে। তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করেছেন।

আরও পড়ুন…তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়ের শ্যালক সৃজন রায়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top