ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর এর রাজস্ব ফাঁকি দিয়ে জাল চালান তৈরি করে বালি পাচারের অভিযোগে উপ-প্রধানের ছেলেসহ গ্রেপ্তার ১৬

ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর এর রাজস্ব ফাঁকি দিয়ে জাল চালান তৈরি করে বালি পাচারের অভিযোগে উপ-প্রধানের ছেলেসহ গ্রেপ্তার ১৬

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৫ ফেব্রুয়ারি ২০২১পশ্চিম বর্ধমান: ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের রাজস্ব ফাঁকি দিয়ে জাল চালান তৈরি করে বালি পাচারের চেষ্টা। গ্রেফতার তৃণমূল পরিচালিত বনকাটি পঞ্চায়েতের উপ্রধানের ছেলে শেখ কিরণ এবং বালি ঘাটের মালিক সহ ট্রাক চালক মিলে ১৬।

বাঁকুড়ার সিলামপুর দামোদর ঘাট থেকে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের রাজস্ব ফাঁকি দিয়ে জাল চালান তৈরি করে দিনের-পর-দিন পাচার হত বালি। গোপন সূত্রে কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার রাত্রে অভিযান চালায়। অভিযানের ভিত্তিতে কাঁকসার ২নম্বর জাতীয় সড়ক থেকে ১৪টি বালি ভর্তি ট্রাক এবং তিনজন বালি ঘাট মালিকের চার চাকার গাড়ি আটক করে। একজন বালিঘাট মালিক ফিরু খাদিম এবং নকল চালান ছাপানোর অভিযোগে বনকাটি পঞ্চায়েতের তৃণমূল উপ্রধানের ছেলে কিরণ শেখ এবং দীপঙ্কর ওরফে ননি সাহাকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে বেশ কিছু নগদ টাকা ও নকল চালান উদ্ধার করে কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নকল চালান ছাপিয়ে বালি পাচার করত দীর্ঘদিন ধরে।১০দিনের পুলিশি হেফাজত চেয়ে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে।এই চক্রের সাথে যুক্ত আছে কিনা কাঁকসা থানা পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। কাঁকসা তৃণমূল ব্লক সভাপতি দেবদাস বক্সী জানান যদি দলের কর্মী হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইন ব্যাবস্থা নেবে, দল তাকে কোনো ভাবে সাহায্য করেনি বলে জানান। অন্যদিকে বিজেপি সদরের নেতা রমন শর্মা অভিযোগ করেন এর আগেও একই অভিযোগে একাধিক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছিল পুলিশ ধরে রাখতে পারেনি। তৃণমূলের বড় নেতারা প্রভাব খাটিয়ে বাঁচিয়ে রেখেছে এই সব তোলাবাজিদের।

আরও পড়ুন….সর্ট সার্কিটের ফলে তিরুপতি কমপ্লেক্সের আবাসনে ভয়াবহ আগুন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top