বহু প্রতিক্ষার পর অবশেষে দ্বিতীয় চুল্লির কাজ শুরু হলো শিলিগুড়িতে

বহু প্রতিক্ষার পর অবশেষে দ্বিতীয় চুল্লির কাজ শুরু হলো শিলিগুড়িতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৬ ফেব্রুয়ারি ২০২১ শিলিগুড়ি: শিলিগুড়িবাসীর সুবিধার্থে বিধায়ক তহবিলের উন্নয়নের টাকায় শিলিগুড়িতে দ্বিতীয় চুল্লির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করলেন বিধায়ক তথা শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।

শিলিগুড়ি কিরণ চন্দ্র শশ্মান ঘাটে চুল্লির আনুষ্ঠানিক সুচনা করতে এসে অশোকবাবু বলেন দুটি চুল্লি তাঁর হাত দিয়ে করতে পেরে খুব ভালো লাগচ্ছে। অশোক ভট্টাচার্য বলেন ১৯৮৯ এর গোড়ার দিকে অনেক ভাবনা চিন্তায় প্রথম চুল্লি বসানোর কাজ শুরু করি। তখন ভেবেছিলাম এত টাকা খরচ করে চুল্লি তৈরি করার খরচ ওটা নিয়ে সংসয়ে ছিলাম। শহর বড় হবার সাথে সাথে এখন আরেকটি চুল্লির প্রয়োজন হয়ে পরে, তা অনেক দৌড়াদৌড়ি করে অবশেষে কাজ শুরু করতে পেরে খুব আনন্দ হচ্ছে এবং বহু প্রতিক্ষার ফল শিলিগুড়িবাসী পেতে চলেছে ।

আরও পড়ুন…সকল বেকারের কর্মসংস্থানের দাবীতে বাইক মিছিল ডি ওয়াই এফ আই এর

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top