নিজস্ব সংবাদদাতা ৬ফেব্রুয়ারি২০২১ উত্তর ২৪পরগণা: জগদ্দলের নয়া বাজার এলাকায় ফের বোমা বাজি।আর এই বোমাবাজির ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক।
গতকাল গভীর রাতে জগদ্দল নয়াবাজারে এক ব্যবসায়ীর দোকানে দুষ্কৃতীরা একটি বোমা ছোড়ে। বোমা ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ব্যবসায়ীর গোডাউনের টালির চাল।আর গতকাল রাতেই প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার এই জগদ্দল নয়াবাজারে বোমাবাজি করে দুষ্কৃতীরা।ফলে ক্রেতারাও আতঙ্কে বাজারে না আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। এই ঘটনায় কারা যুক্ত বা কি উদ্দেশ্যে এই বোমাবাজি করছে দুষ্কৃতীরা তা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না কেউ।জগদ্দল থানার পুলিশ তদন্ত করলেও একটি ঘটনারও কিনারা পারেনি পুলিশ বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।
আরও পড়ুন…বহু প্রতিক্ষার পর অবশেষে দ্বিতীয় চুল্লির কাজ শুরু হলো শিলিগুড়িতে



















