দিনের পর দিন বোমাবাজির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে জগদ্দল থানার বাসিন্দারা

দিনের পর দিন বোমাবাজির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে জগদ্দল থানার বাসিন্দারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৭ ফেব্রুয়ারি ২০২১ উত্তর ২৪পরগণা: জগদ্দল এলাকায় দিনের পর দিন বোমাবাজির ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। বোমার আতঙ্কে শিশুদের নিয়ে সব থেকে বেশি চিন্তিত স্থানীয় বাসিন্দারা।

গত পরশু রাতে জগদ্দল নয়াবাজারে বোমাবাজির পর ফের জগদ্দল আটচালা বাগান অঞ্চলের জগদ্দল বাজারে বোমাবাজি করে দুষ্কৃতীরা।গতরাতের ঘটনা নিয়ে চারদিন বোমাবাজি করে দুষ্কৃতীরা।আর গতকালের ঘটনায় দুই স্থানীয় বাসিন্দা আহত হয়েছে। জগদ্দল থানার পুলিশ তদন্ত করলেও এখনও পর্যন্ত কোন দুষ্কৃতী গ্রেফতার হয়নি। ফলে আবারও বোমাবাজির ঘটনা হওয়ার আশঙ্কায় রাতের ঘুম কেড়েছে জগদ্দল এলাকার বাসিন্দাদের।

আরও পড়ুন…গণতন্ত্র পুনরুদ্ধার করার উদ্দেশ্যে বারাসাতে বিজেপির পক্ষ থেকে এক সুবিশাল বাইক রেলির আয়োজন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top