গণতন্ত্র পুনরুদ্ধার করার উদ্দেশ্যে বারাসাতে বিজেপির পক্ষ থেকে এক সুবিশাল বাইক রেলির আয়োজন।

গণতন্ত্র পুনরুদ্ধার করার উদ্দেশ্যে বারাসাতে বিজেপির পক্ষ থেকে এক সুবিশাল বাইক রেলির আয়োজন।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৭ ফেব্রুয়ারি ২০২১ উত্তর ২৪ পরগনা: বারাসাত ব্যারাকপুর রোড সংলগ্ন লোকনাথ মন্দির এলাকা থেকে এক সুবিশাল বাইক মিছিলের আয়োজন করা হয় বারাসাত বিজেপির পশ্চিম পৌর মন্ডলের পক্ষ থেকে। লোকনাথ মন্দির সংলগ্ন এলাকা থেকে এই বাইক মিছিল শুরু হয় শেষ হবে কিশলয় প্রাঙ্গণ পর্যন্ত।

৫০০ বেশি বিজেপি কর্মী সমর্থক এই বাইক মিছিলে অংশগ্রহণ করে। এই বাইক মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর এর বিধায়ক শীলভদ্র দত্ত, বারাসাত বিজেপি জেলা সাংগঠনিক সভাপতি শংকর চ্যাটার্জিসহ জেলা বিজেপির অন্যান্য নেতৃত্ব। বারাসাত জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শংকর চ্যাটার্জী জানান, সরকারের ব্যর্থতা, নারীরা অসুরক্ষিত রয়েছে, কৃষকদের মুখে হাসি নেই এবং গণতন্ত্র পশ্চিমবাংলায় নেই বললেই চলে. সেই গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, জনগণকে জাগ্রত করার জন্যই আজ এই বাইক রেলি।

আরও পড়ুন…হলদিয়া সভায় যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top