হলদিয়া সভায় যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

হলদিয়া সভায় যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৭ ফেব্রুয়ারি ২০২১পূর্ব মেদিনীপুর: আর কয়েক ঘন্টার মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই সে সভাতে যোগ দেওয়ার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলা থেকেও বহু বিজেপি কর্মী সমর্থক যোগ দিতে শুরু করেছে।

পূর্ব মেদিনীপুরে হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তুতি সভার আগে বিজেপির এবং ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের দলীয় পতাকায় মোড়া হল তমলুক বিধানসভার মেছেদা ওভার ব্রিজ থেকে হলদিচক পর্যন্ত। ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন নেতা কাজল আলির নেতৃত্বে দলের কর্মী সমর্থকরা দলীয় পতাকায় সাজিয়ে তোলে গোটা এলাকা। জানা গিয়েছে।হলদিয়ায় রবিবার দুপুর ২ টার সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। তাঁকে স্বাগত জানাতেই এমন উদ্যোগ। যদিও প্রধানমন্ত্রী হেলিকপ্টার করে উড়ে এসে নামবেন হলদিয়া হ্যালিপ্যাড ময়দানে।

আরও পড়ুন….বিধানসভা ভোটের আগে রাজ্য পুলিশ কমিশনারের রদবদল

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top