দেওয়াল লিখনে বাঁধা, তৃণমূলের বিরুদ্ধে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের BJP-র

দেওয়াল লিখনে বাঁধা, তৃণমূলের বিরুদ্ধে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের BJP-র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৭ফেব্রুয়ারি২০২১ বীরভূম : ভোট ঘোষনা না হলেও ২ রাজনৈতিক দলই তাদের দেওয়াল লিখনের কাজ শুরু করেছে বিভিন্ন জায়গায়। তার অন্যথা নয় বোলপুর।

বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন দলের কর্মীরা তাদের দেওয়াল লিখনের কাজ বা দেওয়াল বুকিং শুরু করে দিয়েছে।আজ তেমনটাই বোলপুর পৌরসভা ১৮ নং ওয়ার্ডে বিজেপি কর্মীরা দেওয়াল বুকিং এর কাজ করছিল তখনই ১৮ নম্বর ওয়ার্ড অর্থাৎ কাশিমবাজারের তৃণমূল নেতা প্রতাপ সিংহ রায় ও তার তৃণমূল কর্মীরা এসে বিজেপি কর্মীদের দেওয়াল বুকিং করতে বাধা দেয় এবং তাদেরকে মারধর করে বলে অভিযোগ।বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করেছে এবং তাদের যে সমস্ত জিনিস গুলি ছিল সেগুলি কে ভাঙচুর করেছে বলে অভিযোগ। বোলপুর থানায় সেইমতো লিখিত অভিযোগ দায়ের করল বোলপুরে বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন…নিরাপত্তা মাস পালিত হল ম্যারাথন দৌড় দিয়ে, অংশ নিলেন ব্যারাকপুরের নগরপাল

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top