চড়িদার মূর্তি শিল্পীদের দুশ্চিন্তার ভাঁজ সরস্বতী প্রতিমা নিয়ে

চড়িদার মূর্তি শিল্পীদের দুশ্চিন্তার ভাঁজ সরস্বতী প্রতিমা নিয়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৭ফেব্রুয়ারি ২০২১: জঙ্গল মহল ও পুরুলিয়া জেলার ঐতিহ্য ছৌ মুকোশ চড়িদা গ্রামে অন্যান্য বছরের তুলনায় এবছর বিদ্যার দেবী স্বরস্বতী দেবীর মূর্তির সংখ্যা কম।বর্তমানে ট্রেনের সংখ্যা কম থাকায় এবং অন্য জায়গায় স্বরস্বতী মূর্তির বায়না না পেয়ে চড়িদার মূর্তি শিল্পীদের দুশ্চিন্তার ভাঁজ পড়লো কপালে।

পেটের তাগিদে প্রত্যেক শিল্পীরাই গোনা কয়েক মূর্তি বানিয়েছেন এ বৎসর। সেই গোনা কয়েক মূর্তির বিক্রি হবে কি না তার সন্দেহ জমেছে শিল্পীদের মনে। চড়িদা গ্রামের মূর্তি শিল্পি গৌরাঙ্গ সূত্রধর, জিতেন রায়,নিরঞ্জন সূত্রধর,নয়ন সূত্রধর ও মুন্না সূত্রধররা জানালেন, অন্যান্য বছরের তুলনায় এবছর আমরা খুবই কম সংখ্যাই স্বরস্বতীর মূর্তি গড়েছি আর এগুলোও যদি ভালোভাবে বিক্রি না হয় তাহলে পরবর্তী কালে কি খাবো আমরা জানিনা বলে জানান।প্রথমতো আমরা মূর্তি তৈরির জিনিসপত্র ধার করে এনেছি পরে সেটা শোধ করবো মূর্তি বিক্রি করার পর। এই আশা নিয়েই আজকে আমরা জোরকদমে কাজ করছি। এবছর একটাও বায়না পাইনি কোনো স্কুল, কলেজ বা অন্যান্য ক্লাব থেকে। যদিও আবার কেউ বায়না পেয়েছে সেটা এক থেকে দুটো খুবই কম দামে। অন্যান্যবারের তুলনায় এবারে মূর্তির দামও কম রাখা হয়েছে বলে জানান শিল্পীরা।

আরও পড়ুন….স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি জিনিসের সম্ভার নিয়ে শুরু হলো সুন্দরবন গ্রামীণ মেলা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top