নাকচ করে দেওয়া হলো গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হকের জামিন

নাকচ করে দেওয়া হলো গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হকের জামিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১০ ফেব্রুয়ারি ২০২১পশ্চিম বর্ধমান: বুধবার আসানসোল সিবিআই বিশেষ আদালতের বিচারক গরুপাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত এনামুল হকের জামিন নাকচ করে দিলেন। পুনরায় জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।

আন্তর্জাতিক গরু পাচার কাণ্ডের তদন্তে গত ৮ ফেব্রুয়ারি আসানসোল সিবিআই কোর্টে চার্জশিট দাখিল করেছে সিবিআই৷ ওইদিন সিবিআইএর দাখিল করা চার্জশিটে অভিযুক্ত হিসাবে পুরানো চারজনের সাথে তিনজনের নাম সংযুক্ত হয়। এই চার্জশিট দাখিলের পর বুধবার ১০ ফেব্রুয়ারি এনামুলকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয় অল্প সময়ের জন্য। দুই পক্ষের সওয়াল জবাবের পর বিচারক এনামুল হকের জামিন নাকচ করে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল। আদালত থেকে জেল যাওয়ার পথে এনামুল হক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলে আমার বিরুদ্ধে মিথ্যা চার্জশীট জমা দিয়েছে সিবিআই।

আরও পড়ুন…অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, আশঙ্কাজনক দুই

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top