নিজস্ব সংবাদদাতা ১৩ ফেব্রুয়ারি ২০২১বীরভূম: নেশাগ্রস্ত যুবকের চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত চিকিৎসকসহ দুই নিরাপত্তারক্ষী। এমনই ঘটনা ঘটল বীরভূমের সিউড়ির সদর হাসপাতালে।
জানা গিয়েছে, নেশাগ্রস্থ ওই যুবককে হাসপাতালের পুলিশ সেলে রাখা হয়েছিল চিকিৎসার জন্য । সেখানে মেডিসিনের চিকিৎসক অভিষেক রায় ও সাইক্রাইটিস্ট জিষ্ণু ভট্টাচার্যের অধীনে চিকিৎসাধীন ছিল সে কিন্তু রাতে সেই রোগী হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে। খবর পেয়ে চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য ও অভিষেক রায় যুবককে ওষুধ দিতে গেলে ওই রোগী চিকিৎসকদের লক্ষ্য করে কাঁচের টুকরো , লোহার সামগ্রী সহ নানান ধরনের জিনিস ছুঁড়তে শুরু করে । কাঁচের আঘাতে মুখের একাধিক জায়গায় ক্ষত হয়ে যায় চিকিৎসকের । তাছাড়া হাসপাতালের একজন নিরাপত্তারক্ষী ও একজন কর্তব্যরত পুলিশ কর্মীও আহত হয়।হাসপাতাল সূত্রে খবর , পুলিশ সেলের ভেতর আছে কাঁচের জানলা| সেই জানলার কাঁচ ভেঙেই ছোঁড়া হয় চিকিৎসক দের লক্ষ্য করে।চিকিৎসা করতে এসে যদি এভাবে আহত হতে হয় তাহলে চিকিৎসকরা কিভাবে চিকিৎসা করবেন প্রশ্ন তুলেছেন চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য।


















