নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর ১৩ ফেব্রুয়ারি ২০২১: একটি পাটকাঠি বোঝাই লরিতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত রাজারামপুর এলাকার ঘটনা।
এলাকাবাসী সূত্র থেকে জানা যায় ভোর চারটা লাগাদ এই আগুন লেগেছে, ড্রাইভার ও খালাসীর তৎপরতায় খবর পেয়ে এলাকাবাসী প্রথম নেভানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনা স্থলে দুটি দমকল আছে, প্রায় দু ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় প্রায় চার ঘন্টা এলাকায় বেশ জানজটের সৃষ্টি হয়। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান পাটকাঠি বোঝাই লরির অভারলোড থাকার ফলে ইলেকট্রিক তারে আগুন লেগেছে। নন্দকুমার থানার পুলিশ যানচলাচল স্বাভাবিক করে। হতাহতের কোনো খবর নেই। অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে।


















