নিজস্ব সংবাদদাতা ১৩ফেব্রুয়ারি ২০২১পশ্চিম বর্ধমান: আসানসোলের কুলটি থানার অন্তর্গত গত বুধবার কুলটি কলেজ রোডের একটি আবাসনে জানালা ভেঙে দিনের আলোয় চুরির ঘটনার কিনারা করলো কুলটি থানার পুলিশ ।
কুলটি থানার পুলিশ চুরির ঘটনার সাথে জড়িত ৩জন অভিযুক্ত কে গ্রেফতার করে ।অভিযুক্তদের নাম রাজু আনসারী আরমান ঠাকুর এম ডি ফিরোজ। অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু সোনা ও রুপোর জিনিস উদ্ধার হয়। ৩জন অভিযুক্তদেরই বাড়ি কুলটি থানার বিভিন্ন এলাকাতে ।আজ অভিযুক্তদের আসানসোল কোর্টে তোলা হয় ।
আরও পড়ুন….পাটকাঠি বোঝাই লরিতে আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন


















