ভার্চুয়াল সরস্বতী পুজোয় অনলাইনে পুষ্পাঞ্জলি দিল বর্ধমানের স্কুলের পড়ুয়ারা

ভার্চুয়াল সরস্বতী পুজোয় অনলাইনে পুষ্পাঞ্জলি দিল বর্ধমানের স্কুলের পড়ুয়ারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা পূর্ব বর্ধমান ১৬ফেব্রুয়ারি ২০২১: করোনা আর লকডাউন এই দুই শব্দের দাপটে বদলে গেছে আমাদের চারপাশ। বদলে গেছে প্রথাগত শিক্ষাদানের ব্যবস্থাও।

ক্লাসরুমে মুখোমুখি বসে শিক্ষাদানের বদলে এসেছে ভার্চুয়াল ক্লাস।গত প্রায় এক বছরে অনলাইন ক্লাসে অভ্যস্ত হয়ে উঠেছে পড়ুয়ারা। এবার বিদ্যার দেবীর আরাধনায় অনলাইন ব্যবস্থার শরণাপন্ন হলো বর্ধমানের এক বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। স্কুলের ছাত্রছাত্রীরা বাড়িতে। পুজো হচ্ছে স্কুল চত্বরে। অনলাইনে পূজো দেখছে এবং পুষ্পাঞ্জলী দিচ্ছে ছাত্রছাত্রীরা। এরকমই দৃশ্যের সাক্ষী রইল পূর্ব বর্ধমানের বেসরকারি স্কুল। বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা জানিয়েছেন স্কুলের প্রতিটি ছাত্র ছাত্রী লাইভ এবং অনলাইন পুষ্পাঞ্জলীতে অংশ নিয়েছিল। পুজো ভার্চুয়াল হলেও স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের আগ্রহ-উদ্দীপনা ছিল আগের মতোই। তবে পুষ্পাঞ্জলির সময় ছাত্র-ছাত্রীদের হাত থেকে ছুঁড়ে দেওয়া গাঁদা ফুল অনলাইনে বাগদেবীর পায়ে পৌঁছলো কিনা , সে বিষয়ে কিছু খোলসা করেননি এই অনলাইন সরস্বতী পুজোর উদ্যোক্তারা।

আরও পড়ুন…নিউটাউনে ডিভাইডারে ধাক্কা মেরে লাইটপোস্ট ধাক্কা খেয়ে উল্টে গেল প্রাইভেট গাড়ি

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top