অটোর সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ মৃত ১ আহত ৮ জন ব্যক্তি।

অটোর সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ মৃত ১ আহত ৮ জন ব্যক্তি।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৬ফেব্রুয়ারি ২০২১বীরভূম: গত রবিবার কলকাতার টালিগঞ্জ থেকে তারাপীঠের মন্দিরে এসেছিল মাতারাকে পুজো দিতে টালিগঞ্জের ৯ জন ব্যক্তি। গতকাল তাঁরা তারাপীঠে পুজো দেওয়ার পর নলহাটেশ্বরী মন্দিরে যান এবং আজ রওনা দেন বক্রেশ্বরের পূজা দেওয়ার উদ্দেশ্যে।

তারাপীঠ থেকে একটি অটো ভাড়া করে যাচ্ছিল বক্রেশ্বর। যাওয়ার সময় চন্দ্রপুর গ্রামের কাছে একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ওই অটোটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জন মহিলার এবং ৮ জন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দা এবং চন্দ্রপুর থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে সিউড়ি সদর হাসপাতালে। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য আনা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। সূত্রের খবর যে মহিলার মৃত্যু হয়েছে তাঁর নাম নিশা দাস।

আরও পড়ুন…ভার্চুয়াল সরস্বতী পুজোয় অনলাইনে পুষ্পাঞ্জলি দিল বর্ধমানের স্কুলের পড়ুয়ারা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top