নিজস্ব সংবাদদাতা ১৯ফেব্রুয়ারি ২০২১কোলকাতা: নিউ আলিপুরে ১০০গ্রাম কোকেন সহ গ্রেপ্তার রাজ্য বিজেপির যুব মোর্চা সাধারণ সম্পাদক ও বিজেপির হুগলি জেলার যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামী। মাদক রাখার অভিযোগে সঙ্গী বিজেপি নেতা প্রবীর দে সহ গ্রেফতার করা হয় রাজ্য বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক হুগলি জেলার যুব মোর্চা পর্যবেক্ষককে।

আজ দুপুরে পামালা গোস্মামী এবং প্রবীর দে কে আলিপুরে গ্রেপ্তার করে কোলকাতা পুলিশ ৷ইতি মধ্যে পামেলার সাথে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয়স্তরের নেতা নেত্রীদের ছবি,ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে এই মূহুর্তে রাজ্য ও হুগলী জেলা বিজেপি চরম অস্বস্তিতে ৷


















