সরস্বতী পুজোর গণ্ডগোলের জের, ঘরে ঢুকে যুবককে কে গলায় খুর

সরস্বতী পুজোর গণ্ডগোলের জের, ঘরে ঢুকে যুবককে কে গলায় খুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৯ফেব্রুয়ারি ২০২১উত্তর ২৪পরগণা: বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের ঘুণী গ্রামের ঘটনা। বছর তিরিশের সুশান্ত জানার সরস্বতী পূজার দিন ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলা হয় প্রতিবেশী যুবকের সঙ্গে।

গতকাল বৃহস্পতিবার রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী এসে তাঁর ঘরের মধ্যে ঢুকে গলায় খুর চালিয়ে পালিয়ে যায়। চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় যুবককে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ সূত্রের খবর সরস্বতী পুজোর ভাগাভাগি নিয়ে পুজোর দিন গণ্ডগোল হয়েছিল সেই গন্ডগোলের রেশ সুশান্তর উপর গিয়ে পড়ে। আক্রান্ত যুবকের ওপর বেশ কয়েকজন প্রতিবেশী যুবকের রাগ ছিল বলে জানা যায়।। যুবক নিজেকে বিজেপি কর্মী হিসেবে দাবি করলেও কিন্তু সূত্রের খবর পুজো নিয়ে যুবকদের দু’পক্ষের মধ্যে গণ্ডগোলের জেরে আক্রান্ত হয়েছে সুশান্ত জানা ।

আরও পড়ুন…কোকেনসহ গ্রেফতার বিজেপির হুগলির পর্যবেক্ষক পামেলা গোস্বামী ও বিজেপি নেতা প্রবীর দে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top